
চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর নাদিয়া আক্তার (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা দক্ষিণপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাদিয়া ওই এলাকার সোনার চান প্রধানিয়া বাড়ির মোহাম্মদ নবীর হোসেনের মেয়ে। সে স্থানীয় মুন কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্রী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) নাদিয়া তার বান্ধবী সাদিয়ার সঙ্গে প্রাইভেট পড়ে বাড়িতে আসে। এরপর বান্ধবীকে এগিয়ে দিতে গিয়ে সে আর ঘরে ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফ ম শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
আজ সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে নাদিয়ার পায়ের জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নাদিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই মৃত্যু নিয়ে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। তারা এটিকে একটি দুর্ঘটনা হিসেবে দেখছেন।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে