
কখনো বাড়ি-ঘরে, কখনো এই দোকান সেই দোকান ঘুরে বেড়াচ্ছে একটি দলছুট মুখপোড়া হনুমান। ক্ষুধার তাড়নায় খাবারের সন্ধানে লোকালয়ে আসা হনুমানটি একপর্যায়ে চা-দোকানে ঢুকে খাবার ছিনিয়ে নেয়। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আজ রোববার সকালে এমন দৃশ্য দেখা যায়।
এদিকে উৎসুক জনতার মধ্য থেকে কেউ কেউ এ সময় হনুমানটিকে বিস্কুট, কলা, পাউরুটি খেতে দেয়। কেউ আবার হনুমাটির দৃষ্টি আকর্ষণের জন্য নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে। অনেকে মুঠোফোনে হনুমানের ছবি ও ভিডিও ধারণ করেন। তবে কেউ কেউ কারণে-অকারণে প্রাণীটিকে লক্ষ্য করে ঢিলও ছুড়েছে। এ সময় প্রাণভয়ে অন্য স্থানে ছুটে যায় হনুমানটি। কখনো আতঙ্কিত হয়ে বাড়ির ছাদে, আবার কখনো বাজারের দোকানের ছাদে উঠে পড়ছে।
স্থানীয় কয়েকজন জানান, হনুমানটি সপ্তাহ খানেক ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিপন্ন মুখপোড়া হনুমান। এই অঞ্চলে হনুমানের আবাসস্থল নেই। ফলে হনুমানটিকে ঘিরে জনমনে একধরনের আগ্রহ ও আতঙ্ক রয়েছে।
ফকিরহাট প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বলেন, ‘হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোনো পরিবহনের ছাদে অথবা কলাভর্তি ট্রাকে উঠে আসতে পারে।’ হনুমানটিকে বিরক্ত না করে সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।’

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৩৭ মিনিট আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
১ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগে