
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, একইভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারি নাই।’
আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপি পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে এনসিপি নেতা এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘সামনে স্থানীয় নির্বাচন আসছে, কোনো একটা কেন্দ্রে আমাদের যদি ১০ জন ভোটার থাকে, ওই ১০টা ভোটও আমাদের রক্ষা করতে হবে। আবার কোনো একটা কেন্দ্রে ১০০ জনের মধ্যে ৯০টা যদি আমাদের ভোট থাকে, ওই ৯০টা ভোটও আমাদের রক্ষা করতে হবে। জাতীয় নির্বাচনে আমাদের যে ভোট গণনা, সেই গণনায় প্রভাবিত করে আমাদের গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফলকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা যেন একই সুযোগ স্থানীয় নির্বাচনে আর করে না দেই।’
এনসিপি নেতা বলেন, ‘আমরা ১১ দলীয় ঐক্যজোট বিরোধী দল হিসেবে একসঙ্গে সংসদে রয়েছি। জানি না স্থানীয় নির্বাচন একসঙ্গে করা হবে কি না। একসঙ্গে করা হোক আর আলাদাভাবে করা হোক, আমরা আপনাদের একটা বার্তা দিতে চাই, জনগণ অনেক আশা নিয়ে, অনেক পরিবর্তনের চিন্তা নিয়ে আমানত হিসেবে আমাদের যে ভোটটা দেয়, রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, সেই ভোটের আমানতকে আমাদের রক্ষা করতে হবে।’
সারজিস আলম বলেন, ‘জনগণ পরিবর্তন চায়, মনে-প্রাণে পরিবর্তন চায়। কিন্তু আমাদের রাজপথ থেকে ওই পরিবর্তনের লড়াইয়ের নেতৃত্ব দিতে হবে। আমরা যদি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারি, তাহলে খুব শীঘ্রই আমরা যে পরিবর্তনটা চাই, আগামীর বাংলাদেশ হিসেবে সেই পরিবর্তন আসবে ইনশা আল্লাহ।’
এনসিপি নেতা বলেন, ‘ভয় জিনিসটা হচ্ছে ছোঁয়াচে। আপনি ভয় পেয়ে পিছিয়ে পড়লে তারা আপনাদের মাথায় উঠবে। কিন্তু মনে রাখবেন, সাহস তার চেয়ে অনেক বেশি ছোঁয়াচে। সাহস এতটাই ছোঁয়াচে যে একজন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি, একজনকে গুলি করে, একজন মারা যায়, আরেকজন সেই জায়গায় দাঁড়িয়ে যায়।’
এ সময় স্থানীয় নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আমি আপনাদের আহ্বান করব, আপনারা স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেন। আপনাদের মধ্য থেকে কাউকে মেম্বার হতে হবে, আপনাদের মধ্য থেকে কাউকে চেয়ারম্যান হতে হবে, কাউকে উপজেলা চেয়ারম্যান হতে হবে, কাউকে জেলা পরিষদের চেয়ারম্যান হতে হবে।’

রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন।
৬ মিনিট আগে
ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তির ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
বেলা ১১টার দিকে পূর্বধলার ছোছাউড়া এলাকায় হ্যান্ডট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক মো. সজুদুল হক নিহত হন। মোটরসাইকেলের আরও দুই আরোহী মোফাজ্জল হোসেন ও আনাস গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়...
৪০ মিনিট আগে
ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। আজ রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে