রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন।
আজ শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে মধুরবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত রাশেদার দেবর সাখাওয়াত হোসেন জানান, তাঁদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার দুর্গাপুর গ্রামে। তাঁর স্বামী সাইফুল ইসলাম পেশায় ভ্যানচালক। ৫ সন্তানের জননী তিনি। বর্তমানে মধুবাগ ৩ নম্বর গলির রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকতেন।
সাখাওয়াত হোসেন আরও জানান, মধুবাগ এলাকায় বিভিন্ন বাসায় কাজ করতেন রাশেদা। রাতে ঝড়বৃষ্টি শুরু হলে কাজ শেষে ফিরছিলেন তিনি। বাসার গলিতেই একটি নির্মাণাধীন ভবনের সামনে দিয়ে আসার সময় ঝড়ে ওই ভবনের ওপর থেকে দেয়ালের ইট ধসে তাঁর মাথার ওপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।

সাভারের আশুলিয়ায় একটি কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
৩০ মিনিট আগে
স্থানীয়রা জানান, মিলন ও ওহিদ খুলনা নগরের হার্ড মেটাল গ্যালারির সামনের ফুটপাতে জুতা বিক্রি করেন। ফুটপাতে দোকান বসানো নিয়ে দুর্বৃত্তরা তাঁদের দুজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। উপস্থিত অন্য ব্যবসায়ীরা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তির ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বেলা ১১টার দিকে পূর্বধলার ছোছাউড়া এলাকায় হ্যান্ডট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক মো. সজুদুল হক নিহত হন। মোটরসাইকেলের আরও দুই আরোহী মোফাজ্জল হোসেন ও আনাস গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়...
২ ঘণ্টা আগে