বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী খুন হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামে খুনের এই ঘটনা ঘটে।
নিহত শয়ন জোড়গাছা মধ্যপাড়া গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। এ ছাড়াও তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা।
স্থানীয় বাসিন্দারা জানান, শয়ন তাঁর বন্ধুদের সঙ্গে জোড়গাছা বাজারের অদূরে টগরের রাইস মিলের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সেখানে কে বা কারা তাঁর পেটে ছুরিকাঘাত করে। লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরপরই তিনি মারা যান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান জানান, নিহত শয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে কারা তাঁকে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে গতকাল বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া ও তার ছিঁড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে সড়কে পড়ায় যোগাযোগব্যবস্থা...
২ মিনিট আগে
নিজের জীবন বাঁচাতে মাত্র ৫ সেকেন্ড সময় পেয়েছিলেন তিনি। বাসটি ডুবে যাওয়ার মুহূর্তে কীভাবে নদীর পানিতে ছিটকে পড়লেন, তা তিনি বলতে পারেন না। নদী সাঁতরে ডাঙায় ওঠার সঙ্গে সঙ্গে এক উদ্ধারকারী তাঁর হাতের মোবাইলটি ছিনিয়ে নেন। সেটি আর ফেরত দেননি। তবে মোবাইল গেলেও বেঁচে ফিরতে পেরে শুকরিয়া আদায় করছেন খাইরুল।
১ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ ৯ মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।’
২ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপনিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের...
২ ঘণ্টা আগে