
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে গতকাল বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া ও তার ছিঁড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে সড়কে পড়ায় যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে চলাচল সীমিত হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

উপজেলার লুধুয়া গ্রামের পারভেজ পাটোয়ারী জানান, হঠাৎ ঝড় শুরু হলে লুধুয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেল সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়।
দেওয়ানজীকান্দি গ্রামের খোকন সরকার বলেন, ‘বাড়ির টিনের বেড়া ভেঙে রাস্তায় পড়ে আছে। গাছপালা ভেঙে বিদ্যুতের তার রাস্তায় পড়েছে। পাশের বাড়িতে গাছ পড়ে কয়েকটি পরিবারের বিদ্যুতের মিটারও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আধুরভিটি গ্রামের সোহরাব হোসেন বলেন, ‘কালবৈশাখীর তাণ্ডবে গাছ ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ে তার ছিঁড়ে গেছে। মুহূর্তের মধ্যে বড় বড় গাছ রাস্তায় পড়ে যায়। বিদ্যুৎ না থাকায় খুব কষ্টে আছি।’
স্থানীয় বাসিন্দারা সড়কে উপড়ে পড়া গাছ দ্রুত অপসারণ এবং বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান বলেন, ‘ঝড়ে বিভিন্ন স্থানে খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের টিম মাঠে কাজ করছে, দ্রুত বিদ্যুৎ-সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘কালবৈশাখীতে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দ্রুত সড়ক থেকে গাছ অপসারণ ও বিদ্যুৎ-সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে