জবাই করার জন্য প্রায় এক হাজার বিড়াল নিয়ে কসাইখানার দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেই ট্রাককে আটক করেছে চীনা পুলিশ। তাঁরা জানিয়েছে, মূলত বিড়ালের মাংসকে পর্ক বা মাটন হিসেবে বিক্রি করার লক্ষ্যেই বিড়ালগুলোকে কসাইখানায় নেওয়া হচ্ছিল। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি মাসের শুরুর দিকে প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা একটি সংস্থার কাছ থেকে খবর পেয়ে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংশুর ঝ্যাংজিয়াগ্যাংয়ের পুলিশ কর্মকর্তারা ওই ট্রাকটি আটক করে। পুলিশ জানিয়েছে, এই বিড়ালগুলোকে হত্যা করার পর হয়তো দেশের দক্ষিণাঞ্চলে পাঠানো হতো এবং সেখানে সেগুলোকে পর্ক বা মাটন হিসেবে বিক্রি করা হতো।
এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি। পাশাপাশি বিড়ালগুলো বেওয়ারাশি নাকি পালিত সে বিষয়েও কোনো তথ্য দেয়নি চীনা কর্তৃপক্ষ। তবে পুলিশ জানিয়েছে, বিড়ালগুলোকে নিকটস্থ একটি বিড়াল আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে এবং এই চালানটি ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে অন্তত ২০ হাজার ৫০০ ডলারের সমপরিমাণ চোরাচালান বাঁচানো গিয়েছে।
চীনা সংবাদমাধ্যম দ্য পেপারের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোরস্থানের কাছে থামানো একটি ট্রাকের ভেতরে থাকা কাঠের বাক্স থেকে তাঁরা একসঙ্গে অনেকগুলো বেড়ালের ডাক শুনতে পান। তাঁরা টানা ছয় দিন ধরে ট্রাকটিকে অনুসরণ করেন। পরে ট্রাকটি থেকে যখন বিড়ালগুলোকে একটি কসাইখানায় নামানো শুরু হয় তখন তাঁরা পুলিশকে খবর দেন।
প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা একজন বলেন, সাধারণত বিড়ালের এক পাউন্ড মাংস প্রায় ৪ ডলারে বিক্রি করা হয়। গং জিয়ান নামে ওই কর্মী আরও বলেন, কিছু মানুষ অনেক বেশি মুনাফার লোভে এই কাজ করে থাকে। বিশেষ করে তাঁরা বেওয়ারিশ বিড়ালগুলোকে ধরে এনে কসাইখানায় বিক্রি করে দেয়।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে