
ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
আলবর্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, তারা চিড়িয়াখানার প্রাণীদের জন্য একটি ‘স্বাভাবিক খাদ্যশৃঙ্খল’ তৈরি করতে চাচ্ছেন। ‘প্রাণীর কল্যাণ এবং পেশাদারি সততা’ উভয়ের জন্যই এটি জরুরি বলে মনে করেন তাঁরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, দান করা পোষা প্রাণীগুলোকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর মাধ্যমে ‘যথাযথভাবে’ চিড়িয়াখানার প্রাণীদের জন্য খাদ্যে পরিণত করা হবে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ পোস্টে উল্লেখ করেছে, ‘যদি আপনার কাছে কোনো সুস্থ প্রাণী থাকে, যা আপনি বিভিন্ন কারণে দান করতে চান, তাহলে নির্দ্বিধায় আমাদের কাছে দিতে পারেন।’
চিড়িয়াখানার পক্ষ থেকে গিনিপিগ, খরগোশ এবং মুরগির মতো প্রাণী দানের জন্য অনুরোধ করা হয়েছে। প্রাণীগুলোকে অচেতন করার পর সেগুলোকে মাংসাশী প্রাণীদের খাবার হিসেবে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ‘এভাবে করলে কোনো কিছুই নষ্ট হবে না এবং আমরা আমাদের মাংসাশী প্রাণীদের জন্য প্রাকৃতিক আচরণ, পুষ্টি এবং সুস্থতা নিশ্চিত করতে পারব।’
এই অনলাইন আহ্বানের সঙ্গে একটি বনবিড়ালের ছবি জুড়ে দেওয়া হয়েছে, যেখানে বিড়ালটিকে দাঁত বের করে হাঁ করে থাকতে দেখা যায়। চিড়িয়াখানার ওয়েবসাইটের একটি লিংকেও তারা ঘোড়ার মতো প্রাণী গ্রহণ করতে আগ্রহী বলে জানিয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি।
সূত্র: এপি

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৬ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে