
ফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হাউত-ভোজ অঞ্চলের এক খামারে এ ঘটনা ঘটে। কৃষকেরা স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হলেও সেখান থেকে স্কোয়াটারদের সরাতে কোনো ধরনের সহায়তা না পাওয়ায় কৃষকেরা নিজেরাই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।
ভিডিওতে দেখা যায়, ট্র্যাক্টর চালিয়ে কৃষকেরা স্কোয়াটারদের সাদা রঙের ক্যারাভ্যান ঘিরে ফেলছেন এবং চারপাশে ছড়িয়ে দিচ্ছেন ঘন বাদামি রঙের তরল, যা মূলত মল ও পানির মিশ্রণ। দৃশ্যটি ছিল বেশ হতবাক করা, তবে স্থানীয়দের অনেকেই কৃষকদের এই তীব্র প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, জুলাইয়ের শুরু থেকেই প্রায় ৪০০ ভ্রাম্যমাণ ক্যারাভ্যান (যাযাবর গোষ্ঠীর বাসস্থান) অনুমতি ছাড়া ওই এলাকায় এসে বসতি স্থাপন করে। প্রতিবছরই তারা আসে এবং জমি দখল করে থাকে বলে অভিযোগ কৃষকদের।
এ বিষয়ে হাউত-ভোজের মেয়র পাসকাল ক্লোদ বলেন, ‘সমস্যাটা হলো, আমরা একেবারেই একা পড়ে গেছি। পুলিশের সহায়তা পাই না, আর এরা প্রতিবছরই ফিরে আসে। আমরা বারবার বলি চলে যেতে, কিন্তু তারা মানে না। কৃষকদের সঙ্গে হাতাহাতির পর্যায়ে গেছে পরিস্থিতি। আমরা বুঝতে পারি, কেন কৃষকেরা ক্ষুব্ধ। এমন একটা জায়গায় যেখানে তারা ফসল ফলায়, জীবিকা নির্বাহ করে, সেখানে অনধিকার প্রবেশ করে পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে হাজার হাজার মানুষ বিষয়টি নিয়ে মত দিয়েছেন এবং অধিকাংশই কৃষকদের পক্ষে সাফাই গেয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, একজন কৃষকের জমিতে গিয়ে তাঁবু ফেলতে কতটা বেহায়া হতে হয়? ওটা তো তার জীবন-জীবিকা, মাটিটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছে।’
আরেকজন লিখেছেন, ‘এই ভিডিওটা আমি গন্ধেও বুঝতে পারছি।’ তৃতীয়জন মন্তব্য করেন, ‘দেখে মজা লাগছে—স্কোয়াটাররা পুরো ফাঁদে পড়ে গেছে। কেউ কেউ দৌড়ে পালাচ্ছে, কেউ গাড়ি বাঁচাতে ব্যস্ত, কিন্তু শেষমেশ সবাই মলের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে।’ আরেকজন মজার ভঙ্গিতে বলেন, ‘এক ঢিলে দুই পাখি—স্কোয়াটারও গেল, আর জমিতে সারও পড়ল।’
তবে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একাধিক কৃষক নিজের জমি দখলমুক্ত করতে এমন কৌশল অবলম্বন করেছেন। উদাহরণস্বরূপ, গত বছর যুক্তরাজ্যের কৃষক জ্যাক বেলামি তাঁর জমিতে অবৈধভাবে তাঁবু খাঁটিয়ে বসা একজন ব্যক্তিকে তাড়াতে ট্র্যাক্টর দিয়ে ১৫ সেকেন্ড ধরে গোবর ছিটিয়েছিলেন।
সে সময় বেলামিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘আচ্ছা ভাই সাহেব, একটু এটাও নিন!’ —বলেই তিনি ওই স্কোয়াটারের তাঁবু ও বাইসাইকেলের ওপর গোবরের মিশ্রণ ঢেলে দেন। সেটিও সেই সময় ব্যাপক ভাইরাল হয়।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে