
ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এবার আর কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতার কাছ থেকে মহিষটি ফিরিয়ে এনে আবারও নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।

ফেনীর সোনাগাজীতে খালে পোলট্রি বর্জ্য ফেলে পরিবেশদূষণের অভিযোগে কয়েকটি পোলট্রি খামারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি খামারকে জরিমানা করা হয় এবং বর্জ্য নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া গ্রাম। এই গ্রামে ৩০ বিঘা জায়গায় গড়ে উঠেছে খামার। পাড়াগাঁয়ে খামারটিতে দেশের নানা প্রান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা আসেন। কারণ, এই খামারে মরুভূমির প্রাণী দুম্বা পাওয়া যায়। রয়েছে ১৪ প্রজাতির ছাগল, বিভিন্ন জাতের গরু ও গাড়ল।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের একটি মৎস্য খামারের পানিতে ডুবে তাফসির নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।