
সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
স্থানীয় পুলিশের মুক্তি দেওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ছোট কুকুর মুখে করে আবর্জনার ব্যাগ নিয়ে সান জর্জিও জেলার একটি রাস্তা দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সেটি নির্দিষ্ট একটি জায়গায় ব্যাগটি ফেলে দিয়ে চলে আসে। পরপর দুই দিন একইভাবে কুকুরটিকে ময়লা ফেলতে দেখে প্রশাসনের সন্দেহ হয়।
কাতানিয়া পৌর কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে তা নিয়ে সন্দেহের অবকাশ খুব কম। তাদের মতে, মালিক নিজে ময়লা ফেলতে গিয়ে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার ভয়েই বুদ্ধি খাটিয়ে কুকুরটিকে এই কাজ শিখিয়েছেন। অবৈধভাবে আবর্জনা ফেলা বা ‘ফ্লাই টিপিং’ ইতালিতে একটি গুরুতর অপরাধ, যা নিয়ন্ত্রণে বর্তমানে নজরদারি ক্যামেরা ও কঠোর আইন ব্যবহার করা হচ্ছে।
পৌর কর্তৃপক্ষ ফেসবুক পোস্টে আরও লিখেছে, ‘উদ্ভাবনী ক্ষমতা কখনোই অসভ্যতার অজুহাত হতে পারে না। শহর ও পরিবেশের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকের দায়িত্ব।’
ইতালিতে যত্রতত্র আবর্জনা ফেলা একটি পুরোনো সমস্যা। কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই প্রবণতা বন্ধের চেষ্টা করছে। তবে কুকুরের মাধ্যমে ময়লা ফেলার এই ঘটনাটি কর্মকর্তাদের অবাক করেছে। যদিও সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা ওই পোস্টে স্পষ্ট করা হয়নি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর পরিবেশ সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৪ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৩ দিন আগে