কেমন অবিশ্বাস্য শোনালেও একটি সাদা অ্যালিগেটরের পাকস্থলী থেকে বের করা হয়েছে ৭০টি কয়েন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের এক চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
ওমাহার হেনরি ডুরলি জু অ্যান্ড অ্যাকোরিয়ামে থিবোডক্স নামের ৩৬ বছরের ওই অ্যালিগেটরের বাস। অ্যালিগেটরদের কুমিরের জাত ভাই বলতে পারেন। তবে তাদের মধ্যে কিছু পার্থক্যও আছে।
‘তার মুখকে রক্ষা করার জন্য একটি প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছিল। কয়েনগুলো বের করার জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো নিরাপদে ভেতরে প্রবেশ ও বের করা হয়েছিল। উদাহরণ হিসেবে ক্যামেরার কথা বলা যায়, এটি আমাদের এই বস্তুগুলো বের করতে করতে সহায়তা করেছিল।’ চিড়িয়াখানার পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন পশু চিকিৎসক ক্রিস্টিনা প্লুগ।
নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রাণীটিকে পরীক্ষা করার সময় মুদ্রাগুলোর উপস্থিতি জানা যায় এবং এগুলো শেষ পর্যন্ত সফলভাবে সরানো হয়েছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
প্লুগ বিশ্বাস করেন, ধাতব মুদ্রাগুলো দর্শনার্থীরা প্রাণীর আবাসস্থলে ছুড়ে মেরেছিল।
‘অতিথিদের চিড়িয়াখানার কোনো জলাধারের মধ্যে কয়েন নিক্ষেপ করা উচিত নয়।’ এক বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ।
বিখ্যাত এই চিড়িয়াখানায় আছে ১০টি আমেরিকান অ্যালিগেটর। এদের মধ্যে থিবোডক্স লিউসিস্টিক প্রাণী। এ ধরনের প্রাণীর শরীরে রঞ্জক পদার্থ কম সৃষ্টি হয়। এদের স্বচ্ছ সাদা ত্বক এবং গভীর নীল চোখ থাকে বলে জানিয়েছে অডুবন ন্যাচার ইনস্টিটিউট।
গত বছর খুব বিরল এবং সুন্দর একটি লিউসিস্টিক অ্যালিগেটরের জন্ম হয় ফ্লোরিডার অরল্যান্ডোর গ্যাটরল্যান্ডে।
অ্যালিগেটররা মানুষকে সব সময়ই আকৃষ্ট করে, তা চিড়িয়াখানায় হোক বা বন্য অবস্থায়। আমেরিকার দক্ষিণ-পূর্বে বেশ কয়েক লাখ অ্যালিগেটর আছে। তেমনি এদের কুখ্যাতিও আছে। তবে বাস্তবতা হলো, মানুষের ওপর এদের আক্রমণের ঘটনা একেবারেই বিরল। আর এই আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটে একেবারেই কদাচিৎ।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে