
বাগেরহাটের হজরত খানজাহান আলী (রা.) মাজারসংলগ্ন দিঘি থেকে উদ্ধার করা কুমিরটিকে খুলনা বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি এক শিশুর মৃত্যুর ঘটনায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিরটিকে পর্যবেক্ষণের জন্য সেখানে রাখা হয়েছে।

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে থাকা একমাত্র নারী কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা স্থানীয়দের সহযোগিতায় দিঘির পূর্ব পাড়ের একটি ছোট পুকুর থেকে কুমিরটি উদ্ধার করেন।

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত সাত বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার মাজারের পাশের গণকবরস্থানে তাকে দাফন করা হয়।

বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মহিলা ঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা।