
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ৫৬তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন আগামীকাল মঙ্গলবার শুরু হবে।
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠেয় চার দিনব্যাপী (২৫-২৮ আগস্ট) এ সম্মেলনে যোগ দিতে বিএসএফের মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরির নেতৃত্বে ৯ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল আজ সোমবার ঢাকায় পৌঁছেছে। বিজিবির এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
আজ বিকেলে ভারতীয় প্রতিনিধিদলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবি ও বিএসএফের মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আনুষ্ঠানিকভাবে আগামীকাল সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে শুরু হবে। সম্মেলনটি ২৮ আগস্ট শেষ হবে।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকেরা সম্মেলনে তাঁদের নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
নিজ নিজ দেশের সীমান্তরক্ষীদের পাশাপাশি সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশ নেবেন।
এ বছরের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ ইন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্রের চোরাচালান রোধের ব্যাপারে আলোচনা হবে।
এ ছাড়া আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ, সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ও এবারের ডিজি পর্যায়ের সম্মেলনে গুরুত্ব পাবে।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণার কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমনের উদ্যোগও নেওয়া হবে। এ ছাড়া দ্বিপক্ষীয় বিষয় ও দুই দেশের সীমান্ত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।
গত ফেব্রুয়ারিতে দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে