
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে কাজ বন্ধ রাখা হয়।
এ ঘটনায় আজ রোববার (২৮ ডিসেম্বর) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ওই সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা টহল জোরদার করে সতর্ক অবস্থান নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার থেকে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন পিলারের সাবপিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তাঁরা দ্রুত বিজিবিকে জানান। খবর পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে কাজ বন্ধ করতে বাধা দেন। এ সময় বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ বন্ধ করে সরে যান।
ঘটনার পরদিন আজ রোববার এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হলেও সকালে আবারও ওই এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ধরঞ্জি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দুই সদস্য আব্দুল গণি ও কবির হোসেন জানান, গতকাল কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরে তাঁরা তাৎক্ষণিকভাবে বিজিবি কর্তৃপক্ষকে জানান। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গেলে বিএসএফ বেড়া নির্মাণকাজ বন্ধ রাখে।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।
এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
এর আগেও একই এলাকায় পরপর দুবার বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। তবে বিজিবির হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে