
বগুড়ার দুপচাঁচিয়ায় টিনের চাল কেটে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিমলা পোদ্দার (৬৭)।

খুলনায় নেশার জন্য দাবি করা টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে লিটন খান (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে তাঁর ছেলে আবু বকর লিমন (১৭)। প্রথমে শ্বাসরোধে ও পরে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে। খুলনা নগরীর বসুপাড়া বাঁশ তলায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে এ

গাজীপুরের শ্রীপুরে পাষবিক নির্যাতনের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর মেঝেতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী। এঘটনায় বিক্ষুব্ধ জনতা মাদকাসক্ত স্বামীর দুটি বসতবাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে বসতবাড়ি দুটি পুড়ে যায়।

দক্ষিণ গাজার খান ইউনিসে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্রে নতুন সহিংসতায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।