বগুড়ার দুপচাঁচিয়ায় টিনের চাল কেটে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিমলা পোদ্দার (৬৭)। তিনি ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন।
মৃত ব্যক্তির ভাই বিমল পোদ্দার জানান, গভীর রাতে চার-পাঁচজন দুর্বৃত্ত টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা ঘরের আসবাবও তছনছ করে ফেলে। এ সময় বিমলা পোদ্দার বাধা দিলে তারা তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ও ভুসির ব্যবসা করতেন। তাঁদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। সবাই অবিবাহিত। এর মধ্যে দুই ভাই-বোন প্রতিবন্ধী ও অসুস্থ। তাঁরা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে টাকা ও মোবাইল ফোন লুট হয়েছে এবং এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে