
কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মণ্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার। নিহত সাহাবুল ইসলাম সদর উপজেলার বালিয়াপাড়া চকপাড়া এলাকার মৃত লোকমান মণ্ডলের ছেলে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক কালু, একই গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও ওমর আলীর ছেলে মিলন। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, সহধর্মিণীর ছোট বোন প্রবাসে অবস্থান করায় দেশে থাকা তাঁর মেয়েকে দেখভালের জন্য মিরপুর উপজেলার মিটন গ্রামে পরিবার নিয়ে বাস করতেন সাহাবুল ইসলাম। ২০১৯ সালের ২০ অক্টোবর স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হন সাহাবুল। পরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধঞ্চেখেতের আইল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহত সাহাবুলের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাবীদ হাসান আসামি আসাদুল প্রামাণিক কালুকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আবু তাহের, হাবিল হোসেন ও মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রাম্য দলাদলির জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে সাহাবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন তারাঁ। পরে তাঁদের আদালতে সোপর্দ করে পুলিশ।
এজাহারের বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসাদুল প্রামাণিক, আবু তাহের, হাবিল হোসেন ও মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে