গাইবান্ধার পলাশবাড়ীতে দুদু মিয়া (৬০) নামের এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করে গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা লুটের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়। গত বুধবার রাতে গ্রেপ্তার এই ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৬) ও একই উপজেলার পলাশ গ্রামের মতিয়ার রহমান (৩৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল গ্রামের সিরাজুল ইসলাম (৪২) ও একই উপজেলার বড় নারায়নপুর গ্রামের মঞ্জুরুল ইসলাম ওরফে বাবু (৪২)।
ওসি আজমিরুজ্জামান বলেন, গোপন খবরে গত বুধবার রাত ৮টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়। বাকি চারটি ইজিবাইক উদ্ধারসহ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তারে অনুসন্ধান-অভিযান চলছে।
এর আগে গত শনিবার গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়।
নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে নাইট গার্ডের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জিন্নু মিয়ার গ্যারেজে রাতে অটোরিকশা রেখে চার্জ করতেন চালকেরা। প্রতিদিনের মতো রাতের বেলা গ্যারেজে দায়িত্ব পালন করছিলেন দুদু মিয়া। গভীর রাতে একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। গ্যারেজে থাকা ৫টি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তাঁরা।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে