
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাই করতে ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদ।

পুলিশ সুপার জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মিলন। দীর্ঘ খোঁজাখুঁজির পর ১৮ নভেম্বর আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা করেন মিলনের মা জোসনা বেগম। এর কিছুদিন পর ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউনের একটি কাঁশবন থেকে অজ্ঞাতনামা কঙ্কাল ও কাপড় উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময় কাপড় দেখে মিলনকে শনাক্ত করেন তাঁর স্বজনেরা। আদালতের নির্দেশে চলতি মাসের ১ জানুয়ারি মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ঢাকা জেলা।
এসপি মোর্শেদ বলেন, ‘পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে, ঘটনার দিন আসামি সুমন ও রনি মিয়া মিলে মিলনের অটোরিকশাটি ভাড়া করে আক্রান বাজার এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তাকে ফুসলিয়ে আশুলিয়া মডেল টাউনের নির্জন কাশবনে নেওয়া হয়। সেখানে তারা একত্রে গাঁজা সেবন করে এবং একপর্যায়ে মিলনকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে লাশ কাশবনে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।’

ঢাকা জেলার পিবিআই অভিযান চালিয়ে ১৬ জানুয়ারি দিবাগত রাতে সাভারের আকরান বাজার থেকে মূল আসামি মো. রনি মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা কেনাবেচায় জড়িত মো. এরশাদ আলী (৩৪) ও অটোরিকশা গ্যারেজ মালিক মো. আবুল কালামকে (৫২) গ্রেপ্তার করা হয়।
আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, মাত্র ৬২ হাজার টাকায় তাঁরা অটোরিকশাটি বিক্রি করে দেয় এবং ধরা পড়ার হাত থেকে বাঁচতে অটোরিকশার রং পরিবর্তন করে ফেলা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলেও জানান এসপি মোর্শেদ।
পিবিআই জানিয়েছে, এ ঘটনায় জড়িত অপর আসামি সুমনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে