
বরগুনার বেতাগীতে সিঁধ কেটে ঘরে ঢুকে নাসিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা চান্দখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগমের স্বামী আব্দুল হাই ২০ বছর আগে মারা যান। গত ১০ বছর যাবৎ তিনি আয়লা চান্দখালী গ্রামে বাবার বাড়িতে একাই বসবাস করতেন।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিমা ও আব্দুল হাই দম্পতির তিন কন্যা সন্তান রয়েছে। তাঁরা তাদের পরিবার নিয়ে খুলনায় থাকেন। নাসিমার স্বামী প্রায় ২০ বছর আগে মারা যান। এরপর নাসিমা আরেকটি বিয়ে করলেও তা বেশি দিন টেকেনি। তারপর থেকে তিনি প্রায় ১০ বছর যাবৎ নিজ বাবার বাড়িতে একা বসবাস করতেন।
বৃহস্পতিবার ভোরে নাসিমার চাচাতো ননদ মমতাজ বেগম বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের দরজা খোলা দেখে তাঁকে খুঁজতে থাকেন। এ সময় তিনি ঘরের পেছনে সিঁধ কাটা দেখে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা ঘরে ঢুকে নাসিমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের চাচাতো ননদ মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সকালে ফজর নামাজের পর হাঁটতে বের হয়ে দেখি ভাবির ঘরের দরজা খোলা। এ সময় তাঁকে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পেছনের দিকে গিয়ে দেখতে পাই সিধঁকাটা। তারপর আমি বাড়ির অন্যদের ডাক দিলে তারা এসে ঘরের ভেতরে ভাবির মরদেহ দেখতে পায়।’
নাসিমার ফুপাতো ভাই মো. নেছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে একা থাকতেন। আমি মাঝেমধ্যে এসে তার ঘরের বাজার করে দিয়ে যেতাম। সকালে ফোনে খবর পাই কারা যেন তাঁকে মেরে ঘরের মালামাল চুরি করে নিয়ে গেছে। তার ঘরে অনেক স্বর্ণালংকার ছিল। এসে দেখি কিছুই নাই।’
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নাসিমা এই ঘরে একা বসবাস করতেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে দুষ্কৃতকারীরা তার স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নেওয়ার জন্য ঘরের সিঁধ কেটে ঢুকে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে