
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের নলবোনার বিলে দেখা মিলেছে শাপলা ফুলের। আর এসব ফুল তুলতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছে শিশু-কিশোর ও মাঠে কাজ করতে আসা কৃষকেরা। সাপের ভয় থাকলেও পানিতে নেমে ফুল তুলছে তারা।

ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। সাকল্যে ১০৫ কিলোমিটারের মতো পথ। বলছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার গলর বিলের কথা। প্রায় ৭৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই বিলে রয়েছে প্রচুর লাল শাপলা। এই সংবাদ শোনার পর এক সন্ধ্যায় আমাদের বন্ধু রিয়াদ আশ্রাফের গাড়িতে রওনা দিলাম গলর বিল দেখব বলে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের শাপলা বিলে বেড়াতে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকার বায়েজিদ (২৬) এবং টেপির বাড়ি এলাকার নুরে আলমের একমাত্র ছেলে মাহিম (১৬)।

গাইবান্ধায় বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ি গ্রামের কুমারগাড়ী বিলে এ ঘটনা ঘটে।