
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের শাপলা বিলে বেড়াতে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকার বায়েজিদ (২৬) এবং টেপির বাড়ি এলাকার নুরে আলমের একমাত্র ছেলে মাহিম (১৬)।
স্থানীয়রা জানান, পাঁচুয়া গ্রামে কয়েকটি বিলে প্রতিবছর শাপলা ফোটে। কয়েক বছর ধরে সেখানে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে শ্রীপুর থেকে দুটি মোটরসাইকেলে পাঁচজন গ্ৰামের একটি বিলে ঘুরতে আসেন। তাঁরা ছোট একটি নৌকায় উঠে বিলে ঘুরতে বের হন। একপর্যায়ে নৌকায় ভারসাম্য হারিয়ে দুজন বিলের পানিতে পড়ে তলিয়ে যান।
এ সময় সঙ্গে থাকা অন্যরা ও স্থানীয় কয়েকজন তাঁদের খুঁজতে নামেন। কিছুক্ষণের মধ্যে দুজনকেই উদ্ধার করা হয়। তবে তাঁদের মধ্যে বায়েজিদ ঘটনাস্থলে মারা যান। মাহিমকে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপর আহত তিনজন হলেন মামুন, আকাশ ও তুহিন। তাঁরা সবাই শ্রীপুর এলাকার বাসিন্দা। মামুন বলেন, ‘আকাশ নৌকা ভাড়া করে। ছোট নৌকায় তারা পাঁচজন একসঙ্গে ওঠেন। নৌকার মাঝি তাদের নিয়ে শাপলা বিলের মাঝ দিকে যেতে শুরু করেন। মাহিম শাপলা তুলতে গেলে নৌকা একদিকে কাত হয়ে তলিয়ে যায়। সেই সঙ্গে মাহিম ও বায়েজিদ বিলের পানিতে তলিয়ে যায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে। বায়েজিদ ও মাহিমকে খুঁজে পেতে সময় লাগে। পরে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসা. সামিয়া জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে