
লেবাননের দক্ষিণাঞ্চলের একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এমনটাই জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইসরায়েলের দাবি, তারা হামাসের সদস্যদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হামাসের ওই ইসরায়েল কথিত সদস্যরা ‘আইন এল-হিলওয়েহ এলাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে’ অবস্থান করছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই স্থানটি হামাস ব্যবহার করত ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য। কিন্তু ইসরায়েল স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি। হামাস এই দাবিকে ‘মিথ্যা ও প্রোপাগান্ডা’ বলে খারিজ করে দিয়েছে।
ইসরায়েল দীর্ঘদিন ধরে লেবাননে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। এসব হামলার বেশির ভাগের লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে মাঝে মাঝে হামাসকেও আক্রমণ করা হয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ইসরায়েল হিজবুল্লাহ বা হামাসের সদস্যদের নিহত হওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই হামলায় অন্তত চারজন আহত হয়েছে। ছবিতে দেখা গেছে, জরুরি সেবাকর্মীরা আইন এল-হিলওয়েহ শিবিরের প্রবেশদ্বারে অবস্থান করছেন। অনলাইনে ভিডিও ফুটেজে দেখা গেছে, ভিড়ে ভরা সংলগ্ন সড়ক দিয়ে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে, আক্রমণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একটি মসজিদের বাইরে অংশকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামাস হামলার নিন্দা জানিয়ে বলেছে, লেবাননের ফিলিস্তিনি শিবিরে তাদের কোনো সামরিক প্রতিষ্ঠান নেই, এবং যে স্থানটি আক্রমণ করা হয়েছে তা একটি ‘উন্মুক্ত খেলার মাঠ।’
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হামলার আগে নাগরিকদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ, আকাশ থেকে পর্যবেক্ষণ এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ।’
উল্লেখ্য, এর আগে, ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা চালায়। টানা প্রায় দুই বছর ধরে হামলা চালিয়ে ইসরায়েল অন্তত ৬৯ হাজার ১৬৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। প্রতিনিয়ত নিহতের সংখ্যা বাড়ছে এখনো। কারণ, প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধার হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলার পরদিন হিজবুল্লাহ গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি সেনা স্থাপনায় রকেট ছোড়ার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। ইসরায়েল ও হিজবুল্লাহ ১৩ মাস ধরে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় প্রায় ৪ হাজার লেবাননের সাধারণ নাগরিক। ইসরায়েলি আগ্রাসনে সে সময় ১২ লাখ মানুষ স্থানচ্যুত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে তাদের ৮০ জন সৈন্য এবং ৪৭ জন নাগরিক নিহত হয়েছে।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১০ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
৩১ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে