
কৃষকদের নামে ব্যাংক থেকে ঋণ তুলে জালিয়াতি ও ঋণ বিতরণে নানা অনিয়মের অভিযোগে রাঙামাটির লংগদু কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি, দুদকের পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ৭ কোটি টাকার বেশি অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে। কৃষকদের নামে ভুয়া লোন ও প্রণোদনা বিতরণের নামে অর্থ হাতিয়েছে দালাল চক্র। যেসব অনিয়ম ও অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে দ্রুত সময়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
অভিযোগে বলা হয়েছে, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছে কৃষি প্রণোদনার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাঁদের নামে ৩৫-৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের দেওয়া হয় মাত্র ২ হাজার টাকা করে। অবশিষ্ট টাকা আত্মসাৎ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা গা ঢাকা দেন। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে