
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের পথ রেখাকে উপস্থাপন করতে হবে। যদি পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা জাতি হিসেবে দুর্বল হয়ে যাব।’
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সেন্টার ফর পলিসি ডায়লগের প্রাক্-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এ কথা পরামর্শ সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন বিদ্যমান আছে। এর কারণে সিভিল প্রশাসন দুর্বল। সিভিল প্রশাসনকে শক্তিশালী করতে স্থানীয় পুলিশ ও সেনা বিভাগে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে মিশ্র বাহিনী করতে হবে।
বক্তারা আরও বলেন, যে সংস্কারের কথা বলে জুলাই অভ্যুত্থান হয়েছে, সে সংস্কারগুলো যেন হারিয়ে না যায়—সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সমস্যা সমাধানের জন্য পার্বত্য চুক্তি বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে। পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি হলেও পাহাড়ে এখনো শান্তি ফিরেনি।
সভায় তিন পার্বত্য (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) জেলা থেকে বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে