
রাঙামাটির বরকল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে মো. এরশাদ আলী (৫৭) নামের আনসার বাহিনীর এক সদস্য মারা গেছেন।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুরাছড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন অস্থায়ী ক্যাম্পে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
নিহত এরশাদ আলী আনসার ব্যাটালিয়ন-৭-এ (হাজাছড়া, সুবলং ক্যাম্প) সুবেদার হিসেবে কর্মরত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
জেলা প্রশাসন এক বিবৃতিতে জানায়, আজ বেলা ৩টার দিকে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে নির্ধারিত অস্থায়ী ক্যাম্প জুরাছড়ি ইউনিয়ন পরিষদে পৌঁছান এরশাদ আলী। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে