
অমর একুশে বইমেলা সবার পরিচিত। মেলায় স্টল থাকবে, বইপ্রেমীরা বই কিনবেন—এটাই চিরায়ত নিয়ম। কিন্তু সেই চিরপরিচিত নিয়ম ভেঙে ব্যতিক্রমী এক বই উৎসবের আয়োজন হয়েছে কুড়িগ্রামে। এই বই উৎসবে পাঠককে টাকা দিয়ে কোনো বই কিনতে হবে না। পাঠক তাঁর পাঠ করা বইয়ের বিনিময়ে বই উৎসবের স্টল থেকে পছন্দের যেকোনো বই নিতে পারছেন। তাঁর মানে টাকা নয়, বইয়ের বিনিময়ে মিলছে বই।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে ‘অমর একুশে বই বিনিময় উৎসব’ নামের দুই দিনব্যাপী ব্যতিক্রমী এই আয়োজন করেছে সাংস্কৃতিক-সামাজিক সংগঠন হিজিবিজি ও সাংস্কৃতিক ইউনিয়ন। এ দিন সকালে জাতীয় সংগীত ও বৃক্ষরোপণের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ব্যতিক্রমী এই আয়োজনের প্রশংসার পাশাপাশি বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। পাঠকদের উল্লেখযোগ্য উপস্থিতি আয়োজনকে উৎসবে পরিণত করে।
এই উৎসবে কথাসাহিত্য, প্রবন্ধ, রাজনীতি, ইতিহাস ও শিশুসাহিত্যের বই নিয়ে মোট তিনটি স্টল বসেছে। বিশেষ করে, হুমায়ূন আহমেদ ও একাডেমিক বইয়ের স্টলে পাঠকদের ভিড় ছিল লক্ষ করার মতো। বিনা মূল্যে নিজের পঠিত বইটি দিয়ে অন্য একটি বই সংগ্রহের এই অভিনব ধারণা জেলার সব প্রান্তে বইপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। আগামীকাল বৃহস্পতিবার আয়োজনের শেষ দিন।
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান বলেন, এটি সত্যি চমৎকার পদ্ধতি। বই বিনিময়ের এই সংস্কৃতি পাঠকদের মধ্যে সৌহার্দ্য বাড়াবে। নিজের পঠিত বই অন্যকে পড়তে দেওয়া এবং নতুন বই সংগ্রহের এই সুযোগ কুড়িগ্রামের বইপ্রেমীদের জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ করল।
বই উৎসবে আসা কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষক পলাশ রায় বলেন, ‘বই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ; যা বিনিময়ে কমে না, বরং বাড়ে। আমি মনে করি, তরুণদের আয়োজনে এই উৎসব সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।’
বই উৎসব সফল করতে দিন-রাত কাজ করেছেন আয়োজকেরা। তাঁদের মতে, পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনের স্বার্থকতা।
আয়োজক কমিটির চেয়ারম্যান রাকিবুল ইসলাম তানিম বলেন, ‘আমরা চেয়েছি পাঠকদের ব্যক্তিগত সংগ্রহকে সবার মাঝে ছড়িয়ে দিতে। কোনো খরচ ছাড়াই নতুন বই পড়ার এই সুযোগে পাঠকদের দারুণ সাড়া মিলেছে। বই বিনিময় উৎসব কেবল বই দেওয়া-নেওয়া নয়, এটি বইপ্রেমীদের একটি সেতুবন্ধন। প্রথম দিনে শতাধিক বই বিনিময় হওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি।’
আয়োজক সংগঠন হিজিবিজির সাধারণ সম্পাদক রাজ্য জ্যোতি বলেন, ‘শিল্প ও সংস্কৃতির চর্চায় হিজিবিজি সব সময় নতুন কিছু করতে চায়। এই উৎসবের মাধ্যমে কুড়িগ্রামে একটি বই বিনিময় নেটওয়ার্ক গড়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে