ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুই যুবক প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হন আরও এক বৃদ্ধ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলী মোড় এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. রফিজুল উদ্দিন (৩২) ও হাসান আলী (৩৫)। আহত বৃদ্ধ হলেন আব্দুল সামাদ আলী (৬৪)।
পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, রাত ১১টার দিকে রফিজুল মোটরসাইকেলে শ্বশুরবাড়ি শিমুলতলী থেকে নিজ বাড়ি সালন্দর শিংপাড়ায় ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন তাঁর স্বজন আব্দুল সামাদ। এ সময় ঠাকুরগাঁওগামী একটি সোনালিকা ট্রাক্টর দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রফিজুল সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাক্টরের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। একই সঙ্গে ট্রাক্টরে থাকা শ্রমিক হাসান আলীও ছিটকে পড়ে ট্রাক্টরের নিচে চাপা পড়েন। মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল সামাদ আলীও মারাত্মক জখম হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে রফিজুল এবং হাসান আলীকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল সামাদ আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ দুটি হেফাজতে নেয় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এই ঘটনায় নিহত ব্যক্তির স্বজন রাসেল ইসলাম থানায় মামলা করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। ট্রাক্টরের চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে