জরাজীর্ণ একটি টিনের চালা। মাটিতে বসে আছেন এক যুবক। তাঁর হাত-পায়ে লোহার শিকল। এলোমেলো চুল-দাড়ি, পাশে কিছু প্লাস্টিকের বোতল আর পলিথিনে রাখা মুড়ি। এ দৃশ্য কোনো বন্দিশালার নয়, রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের একসময়ের মেধাবী ছাত্র হাসান সরকারের। যার স্বপ্ন থেমে গেছে দারিদ্র্যের কারণে।
জানা গেছে, একসময় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন হাসান। ছোটবেলা থেকে পড়াশোনায় ছিলেন তুখোড়। ২০০২ সালে তারাগঞ্জ ও/এ মডেল উচ্চবিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। হাসানের বাবা মোবারক হোসেনের কোনো জমিজমা ছিল না। একটি ছোট ভাতের হোটেল চালিয়ে কষ্টে সংসার চলত। দুই ভাই ও দুই বোনের পরিবারে অভাব ছিল নিত্যসঙ্গী।
কিন্তু এসএসসি পাসের পর হঠাৎ করে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না পেলেও ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে। বাবা-মা ছেলেকে সুস্থ করতে বিভিন্ন স্থানে চিকিৎসা করান। ধারদেনা করে, যা ছিল সব বিক্রি করে চিকিৎসার খরচ জোগান। একসময় নিঃস্ব হয়ে পড়েন তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ‘পরিবারটির খোঁজ নিয়েছি। হাসানের ঘর করার জন্য টিন ও টাকা দেওয়া হবে। তাঁর সুচিকিৎসা করার জন্য পরিকল্পনা করা হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে