
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের নিজ বাড়ি থেকে শামসুন্নাহার রুমা (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চণ্ডীপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে।
স্বজনেরা জানার, আজ সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁর শয়ন ঘরের দরজা খোলা হয়। এ সময় তাঁর ওড়না প্যাঁচানো হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখা যায়।
একই সঙ্গে ঘরের ভেতর বিভিন্ন আসবাব তছনছ অবস্থায় ছিল। রুমার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাঁকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে। এর আগেও রুমার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে স্বজনদের দাবি।
এ ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রুমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে