
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সকাল ৯টার পরও একাধিক সরকারি দপ্তর তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার পর পৌর শহরের হেলিপ্যাড-সংলগ্ন নন্দুয়ার-হোসেনগাঁও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসে তালা ঝুলছে। তখন ঘড়িতে সময় সকাল ৯টা ২২ মিনিট।
একই সময়ে উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের কক্ষ খোলা থাকলেও তিনি উপস্থিত নেই। তাঁর সরকারি মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কালাম আজাদের কক্ষও তালাবদ্ধ ছিল। পরে তাঁকে উপজেলা পুকুরপাড় এলাকায় দেখা যায়।
এ ছাড়া উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কার্যালয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তার কক্ষও সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ পাওয়া যায়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল মোবাইলে জানান, তিনি ছুটিতে আছেন। তবে অফিস যথাসময়ে খোলার কথা উল্লেখ করে বিষয়টি দেখবেন বলে জানান।
এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে সেখানে তাঁর অফিস কক্ষ খোলা থাকলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর অফিসের একজন কর্মচারী বলেন, ‘স্যার অসেননি, তবে আসবেন।’ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের মোবাইলে ফোন দিলে তিনি বলেন, ‘যারা কার্যালয় যথাসময়ে খোলেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে