
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহার নাগরিকের মৌলিক অধিকারের অংশ। বর্তমান সরকার অঙ্গীকার করেছে কোনোভাবেই নাগরিককে ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত করা হবে না, এমনকি ইন্টারনেটকে ম

মোবাইল হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিগত সরকার ও বর্তমান সরকারকে আমরা সব সময়ই দেখেছি, অনলাইন জুয়ার জন্য আইন তৈরি ও বিধিবিধানের আওতায় ব্যবহারকারীদের শাস্তি দিতে তৎপর, কিন্তু সরকার তার অধীনস্থ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়দায়িত্ব ও ব্যর্থতা নিয়ে কখনো আলোচনা করেনি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও টেলিযোগাযোগ অধিদপ্তরের (ডট) ব্যর্থতার কারণে দেশে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি সাইট বন্ধ হচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করে সংগঠনটি।