
মোবাইলের নতুন সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তবে এই পদক্ষেপ আংশিক স্বস্তির হলেও টেলিযোগাযোগ খাতকে সত্যিকার অর্থে গ্রাহকবান্ধব করার ক্ষেত্রে পূর্ণ সমাধান নয় বলে মনে করে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার জাতীয় বাজেট ঘোষণার পর এক সংবাদ বার্তায় সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সিম কর প্রত্যাহারের ফলে নতুন সংযোগ গ্রহণ সহজ হবে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এটি একটি বড় স্বস্তি বয়ে আনবে। এর মাধ্যমে ডিজিটাল সেবা যেমন মোবাইল ব্যাংকিং, অনলাইন শিক্ষা ও ই-গভর্নেন্স ব্যবহারে গতি আসবে।
তবে মহিউদ্দিন আহমেদ একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধুমাত্র সিম কর প্রত্যাহার করলেই গ্রাহকদের প্রকৃত স্বস্তি নিশ্চিত হবে না। বর্তমানে মোবাইল সেবা ও ইন্টারনেট ব্যবহারের ওপর যে উচ্চ হারে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর আরোপিত রয়েছে, তা গ্রাহকদের ওপর একটি বড় আর্থিক চাপ সৃষ্টি করছে। দেশের টেলিযোগাযোগ খাতকে সত্যিকার অর্থে গ্রাহকবান্ধব করতে হলে মোবাইল সেবার ওপর আরোপিত অতিরিক্ত কর হ্রাস করতে হবে। সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। গ্রামীণ এলাকায় নেটওয়ার্কের মান উন্নত করতে হবে। ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
মহিউদ্দিন আহমেদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে টেলিযোগাযোগ খাতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ অত্যন্ত জরুরি, যাতে দেশের প্রতিটি নাগরিক সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা পেতে পারে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে