
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবেশে নির্বাচন কমিশন (ইসি) নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ সোমবার এক সংবাদ বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহার নাগরিকের মৌলিক অধিকারের অংশ। বর্তমান সরকার অঙ্গীকার করেছে কোনোভাবেই নাগরিককে ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত করা হবে না, এমনকি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। অথচ নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল হ্যান্ডসেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিং লেনদেন সীমিত করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও জনভোগান্তি সৃষ্টিকারী। এর ফলে জরুরি যোগাযোগ, আর্থিক লেনদেন, ক্ষুদ্র ব্যবসা ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
বিবৃতিতে বলা হয়, ভোট কেন্দ্রের তথ্য ধারণ এবং দ্রুত সংবাদ সংগ্রহের জন্য হ্যান্ডসেট ডিভাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতগতির ইন্টারনেট সমৃদ্ধ হ্যান্ডসেট ব্যবহার করতে দেওয়া সরকারের পক্ষ থেকেই উদ্যোগ গ্রহণ করার উচিত ছিল।
অবিলম্বে মোবাইল ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নাগরিকবান্ধব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে