
মোবাইল হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানায়, ব্যবহৃত হ্যান্ডসেটে অন্য কারও সিম ব্যবহার অথবা হ্যান্ডসেটটি হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন (এনআইডি থেকে সেটটির রেজিস্ট্রেশন বাতিল) করতে হবে। অন্যথায়, সিমকার্ড হ্যান্ডসেটটিতে কাজ করবে না।
বিটিআরসির এই নিয়ম বা পদ্ধতির ফলে দেশের কোটি কোটি সাধারণ গ্রাহক চরম ভোগান্তিতে পড়বে বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই নিয়মের ফলে হঠাৎ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ, মোবাইল ব্যাংকিং, অনলাইন শিক্ষা, ক্ষুদ্র ব্যবসা ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বৈধভাবে ক্রয়কৃত বহু গ্রাহকও আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
বিবৃতিতে আরও বলা হয়, বাজার ও আমদানি পর্যায়ে অনিয়ম নিয়ন্ত্রণ না করে সরাসরি গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট বন্ধ করা ভোক্তা অধিকার পরিপন্থী। এ সমস্যার সমাধানে গ্রাহকবান্ধব বিকল্প ব্যবস্থা, সহজ নিবন্ধন প্রক্রিয়া ও পর্যাপ্ত সময় দিয়ে বৈধকরণের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে ডি-রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করে গ্রাহক স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে তারা।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে