
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, মাদক কারবারি ও মাদক সেবনকারীরা বিএনপির কেউ না। এই মতলবের মাটি থেকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ নির্মূলে কোনো আপস নেই। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মাত্র এক সপ্তাহে আগে মারা গেছেন বাবা। আজ দুর্ঘটনায় মারা গেলেন ছেলে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলচালক মো. মুরাদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধুপুর

চাঁদপুরের মতলব দক্ষিণে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত শিশুসহ আরও ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার উপজেলার বরদিয়া ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের মতলব দক্ষিণে জনবল-সংকটে অচলাবস্থায় পড়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। স্থবির হয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কার্যক্রম। শুধু পিআইও এবং সেতু প্রকল্পের একজন কার্যসহকারী পদায়ন আছেন।