
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আগুন লেগে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৪টার দিকে বাজারের আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে যায়। তবে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আগুন থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ীরা বলছেন, আগুনে তাঁদের সব মিলিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবদুল বাতের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাসের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর ও কসমেটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইল ফোনের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকান।
মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে