
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষক শরিফ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একই গ্রামের মিজান মুন্সি তাঁর ধানের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শ্যালো মেশিন দিয়ে মিজান মুন্সির ধানখেতে পানি দিতে গেলে শরিফ বিদ্যুতায়িত হন। এ সময় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরিফের পিতা আলী আরশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মিজানের ধানখেতে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য আমার ছেলে শরিফের সঙ্গে চুক্তি হয়। শ্যালো মেশিন নিয়ে পানি দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায় শরিফ। সাত মাস আগে শরিফ বিয়ে করে।’
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মেদ আজকের পত্রিকাকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে