
চাঁদপুরের মতলব দক্ষিণে তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে মাদকসহ অন্য দ্রব্যসামগ্রী উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, শনিবার রাত ২টার দিকে জেলার মতলব দক্ষিণ উপজেলার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তালিকাভুক্ত মাদক কারবারি আবু সাঈদ (৩৮) ও সাইফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়।
তাঁদের কাছ থেকে ৫৬৪টি ইয়াবা, আটটি বিদেশি মদের বোতল, ১০০ গ্রাম গাঁজা, ৫ প্যাকেট ফয়েল পেপার, একটি চাকু, একটি গোপন ক্যামেরা, একটি মোবাইল ফোন ও ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তার ব্যক্তিদের মতলব দক্ষিণ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে