
নীলফামারীর সৈয়দপুর শহরে বেড়েছে বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরির ঘটনা। প্রায় প্রতিদিনই শহরের কোনো না কোনো এলাকা থেকে সার্ভিস তার চুরি হচ্ছে। চোরেরা প্রায় একই কায়দায় শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরি করে নিয়ে যাচ্ছে। এতে বাসাবাড়ির মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাসাবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। উন্নতমানের বৈদ্যুতিক সার্ভিস তার ৭০–১২০ টাকা গজ দরে বিক্রি হচ্ছে। ফলে এর ওপর লোলুপ দৃষ্টি পড়েছে একশ্রেণির ছিঁচকে চোরের। গত এক মাসে শতাধিক বাসাবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার চুরি গেছে বলে খবর মিলেছে।
ঘনবসতিপূর্ণ সৈয়দপুর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে রাতে চোরের দল বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরি করে নিয়ে যাচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকার বাসিন্দা নীলফামারী জজকোর্টের সিনিয়র অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের বহুতল বাসভবনের দুটি বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার কেটে নিয়ে যায় চোরের দল। সকালে বাসার রুমের বৈদ্যুতিক বাতির সুইচ অন করতে গিয়ে ঘটনাটি টের পান তিনি। এর আগেও একই কৌশলে ওই এলাকার বাসিন্দা প্রকৌশলী মো. পারভেজের বাড়ির সার্ভিস তার চুরি যায়।
প্রকৌশলী পারভেজ বলেন, বাসাবাড়ি থেকে তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকটাই অসহায় হয়ে পড়েছি আমরা। কারণ বাসাবাড়ির মালিকের পক্ষে বৈদ্যুতিক তার কি প্রতিদিন পাহারা দিয়ে রাখা সম্ভব? এ ধরনের ছিঁচকে চুরির ঘটনা প্রতিরোধে রাতের বেলা শহর এলাকায় পুলিশের টহল প্রহরা বাড়ানোর দাবি জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক সৈয়দপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সদস্য বলেন, এসব চুরির ঘটনার বিষয়ে প্রতি মাসেই আইনশৃঙ্খলা রক্ষা কমিটির আলোচনা হয়। সভায় রাতের বেলা শহরে টহল বাড়ানো জন্য বলা হয়েছে থানা-পুলিশকে। তার পরও শহরের ছিঁচকে চুরি বন্ধ হচ্ছে না।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাসার বৈদ্যুতিক সার্ভিস তার চুরির ঘটনায় কেউ অভিযোগ দেননি। তবে তার চুরির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে