
কুড়িগ্রামের চিলমারীতে আবেদনের সাত মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ পৌঁছায়নি বীর নিবাসে। একাধিকবার যোগাযোগ করেও সংযোগ মিলছে না। এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিগগিরই বৈদ্যুতিক সংযোগ দেওয়া হবে।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, চিলমারীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরির কাজ চলছে। এরই ধারাবাহিকতায় সরকার দ্বিতীয় ধাপে ৩৫ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য বীর নিবাসের বরাদ্দ দেয়। এই ধাপে বরাদ্দ পান উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়িহাট বানুকিশামত এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী।
বীর নিবাসের জন্য বৈদ্যুতিক সংযোগের জন্য গত এপ্রিলে সেই সময় দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুপারিশ নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করেন আনছার আলী। অন্য সব সুবিধার সঙ্গে বীর নিবাসে বৈদ্যুতিক সুবিধা দেওয়ার কথা থাকলেও আবেদনের সাত মাস পেরিয়ে গেলেও সংযোগ দেয়নি বিদ্যুৎ বিভাগ।
বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী বলেন, ‘সাত মাস ধরে বিদ্যুৎ অফিসে ঘুরছি। ইউএনওসহ বিভিন্ন স্থানে বারবার ঘুরেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না, ফলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ বলেন, ‘বিদ্যুৎ বিভাগ যদি একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ করে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে আরও কত খারাপ করতে পারে। আমরা এর প্রতিকার চাই।’
চিলমারী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আজিজুল ইসলাম বলেন, ‘একটু সমস্যা ছিল, সমস্যা সমাধান হয়েছে। যেসব বীর নিবাসে সংযোগ বাকি আছে সেসবে দ্রুত সংযোগ দেওয়া হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে