
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিদ্যুৎ বিভাগ আরও জানায়, ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়।

নীলফামারীর সৈয়দপুরের ২৪টি বিহারি ক্যাম্পে গত ১১ বছরে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকারও বেশি। একসময় এসব ক্যাম্পের বিদ্যুৎ বিল পরিশোধ করত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব স্বীকৃতির পর ধীরে ধীরে সেই ব্যবস্থা বন্ধ হওয়ায় দিনে দিনে বাড়ছে বকেয়ার হার।

বিদ্যুতের বিল বেশি আসায় ক্ষিপ্ত এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কর্মীকে উদ্ধারসহ অভিযুক্ত নারীকে আটক করে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগীরাহাট গ্রামের গ্রাহক শাহ আলম। প্রতি মাসে তাঁর বিদ্যুৎ বিল আসত ৬ শ থেকে ৮ শ টাকা। গত আগস্ট মাসে তাঁর ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রি-পেইড বসানো হয়েছে। এরপর চলতি মাসে পুরোনো বিল হিসাবে তাঁর বিল এসেছে ৯২ হাজার টাকা।