
পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঈশ্বরদী শহরে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সদস্যরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাজারের প্রধান ফটকের সামনে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা থেকে বক্তারা নেসকোর তত্ত্বাবধানে ঈশ্বরদী উপজেলায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, ‘আমরা কোনোভাবেই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম মেনে নেব না। কারণ এতে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষণ ও হয়রানি হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।’

তাঁরা জানান, ইতিমধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের বিড়ম্বনা ও আর্থিক হয়রানি হওয়ার খবর আসছে। অথচ বিদ্যুৎ একটি সরকারি সেবা খাত। সেবা খাতে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের টাকা কর্তন করে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
শিল্প ও বণিক সমিতি সভাপতি মো. নান্নু রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য রবিউল আওয়াল সজীব প্রামাণিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লিটনসহ অনেকে।
পথসভা শেষে আন্দোলনকারীরা শহরের প্রধান সড়ক দিয়ে স্লোগান দিতে দিতে বিদ্যুৎ অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন এবং প্রায় ঘণ্টাব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। পরে বণিক সমিতির পক্ষ থেকে নেসকো কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে