রাজশাহীতে মিটারের রিডিং তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক রিডার। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে নগরের কয়েরদাঁড়া মহল্লায় এক গ্রাহক ওই মিটার রিডারের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বাবুল আক্তার (৪৫) নামের ওই গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে।
আহত মিটার রিডারের নাম সালাউদ্দিন আল সবুজ। তিনি নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর অধীনে কাজ করেন। সবুজের বাড়ি নগরের আমবাগান মহল্লায়। বাবুল আক্তার তাঁকে প্রথমে স্যান্ডেল ও হাঁসুয়া দিয়ে আঘাত করেন। এতে মিটার রিডার সবুজের ডান হাতের একটি আঙুল কেটে যায়। কাটা আঙুলে সাতটি সেলাই দিয়ে হয়েছে।
সালাউদ্দিন আল সবুজ জানান, প্রতি মাসেই বাবুল আক্তারের বাসার মিটারের রিডিং তুলতে গেলে তিনি ঝামেলা করেন। তাঁর অভিযোগ, তাঁকে বাড়তি বিল দেওয়া হয়। গতমাসে এ অভিযোগে তিনি নেসকো অফিসেও এসেছিলেন। যাচাই করে দেখা গেছে, তাঁর বিল ঠিকই দেওয়া হয়েছে। শনিবার বিকেলে সবুজ মিটারের রিডিং তুলতে গেলে বাবুল বাধা দেন।
সবুজ সরকারি কাজে বাধা দিতে না বললে তাঁকে কটু কথা বলেন বাবুল। নিষেধ করলে তিনি স্যান্ডেল খুলে সবুজের গালে মারেন। আত্মরক্ষায় সবুজ তাঁকে ধাক্কা দিলে বাবুল পড়ে যান। এরপর উঠেই হাঁসুয়া নিয়ে সবুজের ওপর আক্রমণ করেন। সবুজ হাত দিয়ে হাঁসুয়া আটকাতে গেলে একটি আঙুল কেটে যায়। এ সময় আশপাশের লোকজন সবুজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর গতকাল রাতে নগরের বোয়ালিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন মিটার রিডার সালাউদ্দিন আল সবুজ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, রাতে একটি অন্য একটি ঘটনায় তিনি ব্যস্ত ছিলেন। মিটার রিডার সবুজের অভিযোগ তিনি দেখেননি। তবে অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী এ কে এম শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা জানি। ঘটনার পর বাবুল আক্তারের বাসার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাঁকে অফিসে ডাকা হয়েছে। পাশাপাশি থানায় অভিযোগ করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে