
বিদ্যুতের বিল বেশি আসায় ক্ষিপ্ত এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কর্মীকে উদ্ধারসহ অভিযুক্ত নারীকে আটক করে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কর্মী বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির পিসিএম (পিয়ন কাম মেসেঞ্জার) দাস শিব রতন (৫৫)।
অভিযুক্ত নারীর নাম সিমা আক্তার। তিনি ওই এলাকার সোবাহান মাস্টারের মেয়ে।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গ্রাহকদের কাছে বিদ্যুতের বিল পৌঁছে দিতে আজ সকাল ৯টার দিকে পাকুরগাছিয়ায় যান শিব রতন। এ সময় বিদ্যুতের মিটারে গত মাসে ১০০ ইউনিটের বেশি বিল আসার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন সিমা আক্তার। একপর্যায়ে শিব রতনকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে মারধরের হুমকি দিতে থাকেন তিনি। খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শিকলবন্দী শিব রতনকে উদ্ধার করে। সিমা আক্তারকেও আটক করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, শিব রতনকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে সিমা আক্তারকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সিমা আক্তারের বিরুদ্ধে আগেও চারটি মামলা চলমান রয়েছে। এখন পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে