
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সহকারী সচিব (এপিএস) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মাহমুদ তিতুমীর বলেন, সরকার অর্থনৈতিক পরিকল্পনায় তিনটি মৌলিক পরিবর্তন আনতে চায়। অতীতে প্রণীত পরিকল্পনা ও পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার বিস্তর অমিল ছিল, যা এখন মূল্যায়নের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এমন পরিকল্পনা নেওয়া হবে, যা বাস্তবায়নযোগ্য এবং জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকতা এড়িয়ে কাজকেই অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগ থেকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এলে তিনি বলেন, ‘প্লিজ, ফুলটুল দেবেন না। এখন কাজের সময়।’