
নাশকতার মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত কর্মকর্তা জুয়েল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ (রোববার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গ্রেপ্তার জুয়েল সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি হওয়ার পর থেকে তাঁর ব্যক্তিগত কর্মকর্তার কাজ করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামেই থাকেন। এদিন ভোরে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে