
জামিনে মুক্তি পাওয়া সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামিনের কাগজপত্র হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তিনি স্বজনের সঙ্গে বাড়িতে চলে যান। এর আগে জামিনের কাগজ পাওয়ায় হাসপাতাল থেকে তাঁর নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়।
সাবেক পরিকল্পনামন্ত্রীর ভাতিজা সাজ্জাদ বলেন, ‘দেশবাসীর দোয়ায় দীর্ঘ দেড় মাস পর চাচা মুক্তি পেয়েছেন। পরিবারের সদস্যরা তাঁর অপেক্ষায় আছেন। তাঁর মুক্তিতে আমরা খুশি। তবে তাঁর ডায়াবেটিস এখনো কন্ট্রোলে না বলে জেনেছি।’
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বলেন, ‘বেলা ১টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ থেকে তাঁর জামিনের কাগজপত্র সিলেটে আসলে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়। পরে শুনেছি তাঁকে হাসপাতাল থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।’
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রীর এম এ মান্নানের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। তাঁর জামিনের কাগজপত্র হাসপাতালে আসলে মেডিকেল বোর্ড তাঁকে ছাড়পত্র দিয়েছে। পরে তাঁর স্বজনেরা এসে বাড়িতে নিয়ে গেছেন।
এর আগে গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার সকালে সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থবোধ করলে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট কারা হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তাঁকে কড়া নিরাপত্তায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়।
এর আগে ১৯ সেপ্টেম্বর রাতে এম এ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর পর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন।
আরও পড়ুন—

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে