
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ বাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখায় ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কোনো সময়ই নোংরা রাজনীতি করতেন না। তিনি হাওর এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। কারও সঙ্গেই তাঁর কোনো বিরোধ নেই। তাঁকে উদ্দেশ্যমূলকভাবে ওই মামলায় জড়ানো হয়েছে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকার শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, সহযোগিতাও করেছেন। দ্রুত তাঁকে মুক্তি না দিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে